লন্ডনে বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফার জীবনাবসান

লন্ডন প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ১৭:৫০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৭:৫০

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি সম্মুখ সমরে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষক, লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ মোস্তফা আর নেই। যুক্তরাজ্যে রবিবার একটি কেয়ার হোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মামাতো ভাই ও প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার লন্ডনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে।

মোহাম্মদ মোস্তফা পেশাগত জীবন শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি সাংবাদিকতায় যুক্ত হন। ইংরেজি ভাষায় দক্ষতার কারণে তিনি ইংরেজি দৈনিক দ্য নিউজ টুডে’র নিয়মিত সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেন। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। যুক্তরাজ্যে প্রবাসজীবনেও তিনি সাংবাদিকতায় সক্রিয় ছিলেন এবং ইউকে বাংলা প্রেসক্লাবের সহসভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। একাত্তরের রণাঙ্গনে তার অবদান বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ রয়েছে।

তার প্রয়াণে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও মৌলভীবাজারের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। ইউকে বাংলা প্রেসক্লাব এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি ড্যাজলিং ডন পরিবারসহ বিভিন্ন সংগঠন তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
‘আন্দোলন দমনে সিভিলিয়ান লিডার ছিলেন হানিফ’, কুষ্টিয়া হত্যা মামলায় সর্বোচ্চ সাজার দাবি
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ব্যাংক হিসাবের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধের আদেশ
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত