চীনের সর্ববৃহৎ উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৮:২০ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:২০

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সম্পন্ন করলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্বের বৃহত্তম উভচর বিমান এজি৬০০ খুনলোং। সোমবার এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এই তথ্য নিশ্চিত করেছে।

গত চার মাস ধরে বিমানটি এই অঞ্চলে আকাশপথে জরুরি সেবা এবং দাবানল প্রতিরোধ কার্যক্রমে নিয়োজিত ছিল। এই মেয়াদে এজি৬০০ বিমানটি মোট ৩৫টি ফরেস্ট পেট্রল বা বন টহল ফ্লাইট পরিচালনা করেছে, যার মাধ্যমে ১০০ ঘণ্টা নিরাপদ ফ্লাইট টাইম এবং প্রায় ৩৯০ টন পানি বর্ষণ রেকর্ড করা হয়েছে।

এই কার্যক্রমে বিমানটি ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের গ্রেটার খিনকান পর্বতমালা অঞ্চলে আয়োজিত বন আগুন মহড়ায় অংশ নেয়। সেখানে এটি আকাশ ও ভূমির যৌথ সমন্বিত প্রচেষ্টা এবং গাছের চূড়ার আগুন নিয়ন্ত্রণের মতো জটিল ও তীব্র অগ্নিনির্বাপণ অভিযান সফলভাবে পরিচালনা করে।

স্বল্প উচ্চতা ও গতিতে ওড়ার ক্ষমতা, বিশাল পানি ধারণক্ষমতা এবং দুর্দান্ত কৌশলগত চালচলনের সুবাদে বিমানটি বনের জটিল পরিবেশে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আগুন নেভানোর ক্ষেত্রে এর অসাধারণ সক্ষমতার প্রমাণ দিয়েছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
চলন্ত গাড়িতে ঝুললেন ৫০০ মিটার, শেষ পর্যন্ত পৌনে চার কোটির স্বর্ণ উদ্ধার করলেন পুলিশ কর্মকর্তা
মস্তিষ্কের রহস্য উন্মোচন করে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সর্বশেষ খবর
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের