মুজিববর্ষে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে বাংলাদেশ নিম ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১২:৫৯আপডেট : ০২ মার্চ ২০২০, ১৪:০৫

বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন মুজিববর্ষে সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। সোমবার (২ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান ড. এম এ হাকিম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ১০ লাখ ঔষধি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। এ কর্মসূচি ২১ মার্চ থেকে শুরু হবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথম গাছটি রোপণ করা হবে জাতির জনকের জন্ম জেলা  ফরিদপুরের রাজবাড়ির শান্তি মিশনে। উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মুজিব পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য উপস্থিত থাকবেন।

ড. হাকিম বলেন, বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ঔষধি গাছ বিশেষ করে নিম গাছ রোপণ করছে তারা। নিম গাছের গুণাগুণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সারাদেশের সব ক্যান্টনমেন্ট ও চা বাগানের অব্যবহৃত জমি বিশেষ করে চা বাগানে নিম গাছ ব্যাপক হারে লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, এই গাছগুলো থেকে দরিদ্র মানুষের আয়ের সুযোগ সৃষ্টি, দেশের পরিবেশে রক্ষা, জৈব প্রসাধনী, খাদ্য ও নিরাপদ কৃষিপণ্য পাবে বাংলাদেশ।

মুজিববর্ষে এই ১০ লাখ ঔষধি গাছ রোপণে সম্পৃক্ত হতে আগ্রহী ব্যক্তি-প্রতিষ্ঠানকে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম