কারচুপি না হলে জনগণের মতামত মেনে নেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৬, ১৭:২১আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৭:২৪

রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কোনও ধরনের কারচুপি বা অনিয়ম না হলে জনগণের মতামতকে মেনে নেবে বিএনপি। এ কথা জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা জানান।
নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে বিএনপি মেনে নেবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বাহ্যিকভাবে নির্বাচন সুষ্ঠু। তবে পর্দার আড়ালে যদি কোনও কিছু না ঘটে, তবে জনগণের ইচ্ছার প্রতিফলন মেনে নেবে বিএনপি ‘ তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা বলছে, যেকোনও মুহূর্তে সূক্ষ ও স্থুল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য নির্বাচন কমিশনের কর্মকর্তা ও স্থানীয় প্রশানকে সতর্ক থাকতে হবে।’
নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের উদ্দেশে রিনজী বলেন, ‘পর্দার আড়ালে যেন অপ্রীতিকর কিছু না ঘটে, সেটা আপনারা দেখবেন।’ ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত বিএনপির পোলিং এজেন্টরা কেন্দ্রের ভিতরে ও নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে থাকবেন বলে জানান তিনি।
প্রকাশ্যে নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নৌকা মার্কায় ভোট দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এটা আইনসম্মত নয়, নির্বাচনের বিধির বাইরে। এটা ক্ষমতার দাপট দেখানো এবং গণতন্ত্রবিরোধী। এতেই বোঝা যায় ভোটে ক্ষমাতসীনদের দাপট কতটুকু।’

 

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম