কলাবাগানের জোড়া খুন

দশ আলামতের পরীক্ষা করবে সিআইডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ২১:৩৪আপডেট : ০২ মে ২০১৬, ২১:৪০

নিহত জুলহাজ মান্নান ও মাহবুব তনয় কলাবাগানে জোড়া খুনের ঘটনায় জব্দকৃত অন্তত ১০টি আলামতের পরীক্ষা করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এই অনুমতি দিয়েছেন।
সোমবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ২৮ এপ্রিল পৃথক দুটি মামলার তদন্ত কর্মকর্তা আবেদন করলে আদালত তা অনুমোদন করে সিআইডিকে আলামত তদন্ত করার অনুমতি দিয়েছেন। এর মধ্যে ওই ঘটনায় করা অস্ত্র মামলায় নয়টি আলামত এবং খুনের মামলার একটি আলামত পরীক্ষা করানোর জন্য সিআইডিকে অনুমতি দিয়েছেন।’
যেসব আলামত পরীক্ষা করার অনুমতি দিয়েছে, তার মধ্যে হত্যা মামলার আলামত দুটি খাকি রঙের কার্টনের বাক্স। এর ভেতরে পোঁটলা করা দুটি কার্টন, দুটি নারকেলের চারটি খণ্ড এবং কার্টন দুটির পার্সেল সামগ্রী। এই আবেদনটি করেন কলাবাগান থানার পুলিশ পরিদর্শক কে এম আশরাফ উদ্দিন।
অস্ত্র মামলার আলামত পরীক্ষার জন্য আবেদন করেন কলাবাগান থানার এস আই আনসার আলী। আলামতগুলো হলো পিস্তল, তিনটি গুলি, একটি আগ্নেয়াস্ত্র, চাপাতি, গামছা, দুটি লুঙ্গি, একটি ঘিয়ে রঙের কাপড়, একটি অফিসিয়াল ব্যাগ ও এক টুকরা সাদা কাগজ।

গত ২৫ এপ্রিল বিকালে রাজধানীর কলাবাগানে বাসায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয়কে (২৫)। জুলহাজ সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’ এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। আর তনয় লোকনাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন।

/এআরআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম