শিক্ষাখাতে বড় বাজেট আসছে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৯ মে ২০১৬, ১৬:৪২





টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষায় বিনিয়োগ: প্রাকবাজেট ভাবনা’শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য যত পরিকল্পনাই করা হোক, বাজেট বৃদ্ধি না পেলে কোনও পরিকল্পনাই সুফল দেবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এর ফলে আসন্ন অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে আগের চেয়ে বড় বরাদ্দ আসছে বলে জানিয়েছেন । অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে তিনি এ বিষয়ে ধন্যবাদ জানান। বিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষায় বিনিয়োগ: প্রাকবাজেট ভাবনা’শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ সব কথা বলেন।
বাজেট পূর্ব বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বাজেটের আগে মন্ত্রী, সচিব সবাই মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। সেখানে সবাই যার যার বরাদ্দ চান। আমাকে প্রধানমন্ত্রী বলেছিলেন, তোমার কী লাগবে? আমি বলেছিলাম প্রধানমন্ত্রী, আপনার কথায় সব ছেলেমেয়েকে স্কুলে নিয়ে এসেছি। এখন তাদের ক্লাস রুম দিতে পারছি না। লাইব্রেরি, ল্যাবরেটরি বানিয়ে দিতে পারছি না। এখন পথ একটাই, তাদের আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, সব কিছু হবে। সবাই পড়াশোনা করবে। পড়াশোনা করতে যা যা লাগে সব কিছুর জোগান দেওয়া হবে। ভবিষ্যতে জিডিপি’র ৪ শতাংশ এবং মোট বাজেটের ১৫ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা সম্ভব হবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদের পরিণত করতে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর তাই সম্পদের সীমাবদ্ধতার পরও বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিপুল সংখ্যক মেধাবৃত্তি ও উপবৃত্তি, শিক্ষা অবকাঠামো নির্মাণ, দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, বিদ্যালয়ে দুপুরের খাবার প্রদানসহ বিভিন্ন শিক্ষা সহায়ক কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকার।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাজারমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বেসিক এডুকেশনের ওপর জোর দিলে ভবিষতে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা অনুযায়ী পেশাগত শিক্ষা বেছে নিতে পারবেন।
এর আগে ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ মুসার সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
গত অর্থবছরে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর শিক্ষাখাতের বরাদ্দ তুলে ধরে কিরণ বলেন, বাংলাদেশে শিক্ষাখাতে সর্বশেষ অর্থবছরে বাজেট ছিল ১১.৬ শতাংশ। অথচ অনেক অনুন্নত, উন্নয়শীল দেশে শিক্ষাকে বাজেট ব্যয়ে অগ্রাধিকার দেওয়ার নজির রয়েছে। এর মধ্যে তানজিনিয়ায় ২৬ শতাংশ, লেসোথোতে ২৪ শতাংশ, বুরুন্ডিতে ২২ শতাংশ এবং টোগো ১৭ শতাংশ ব্যয় করে থাকে। তিনি বলেন, দেশজ উৎপাদনে যে প্রবৃদ্ধি হচ্ছে সেটি দারিদ্র্যবান্ধন নয়।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, একদিকে যেমন শিক্ষিতের হার বাড়ছে, অন্যদিকে বাড়ছে শিক্ষিত বেকারের হার। এতে প্রমাণিত হয় যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে তা বেকারত্ব তৈরি করছে। কোনওভাবেই তা কর্ম উপযোগী নয়। এসময় তিনি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নসহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
ডিবেট ফর ডেমোক্রেসি’র পরিচালক ড. এসএম মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা পিএসসি, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়াম্যান মিলি রহমান এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দা আইরিন জামান।
/আরএআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম