খালেদা জিয়ার বিরুদ্ধে আরও দুই নাশকতার মামলায় অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ০৫:৪১আপডেট : ৩০ মে ২০১৬, ১০:০৫

খালেদা জিয়া নাশকতার আরও দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এনিয়ে ঢাকা মহানগরীতে নাশকতার ছয়টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হল।
রবিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হকের আদালতে এই দু’টি অভিযোগপত্র দাখিল করে দারুস সালাম থানা পুলিশ। আদালত অভিযোগপত্র দু’টি গ্রহণ ও স্বাক্ষরের জন্য আগামী ৩১ মে ও ১ জুন দিন নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার (এসি) মিরাশ উদ্দিন।
আরও পড়তে পারেন: 'বিষাক্ত' মুস্তাফিজকে মনে রাখবে আইপিএল

আদালত পুলিশ জানিয়েছে, এর একটি মামলায় আসামি রয়েছে ২৮ জন, অন্যটিতে ২৩ জন। দুইটি মামলায় মোট ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। তাকে নাশকতার নির্দেশদাতা হিসাবে অভিযুক্ত করা হয়েছে।
অপর আসামিরা হলেন, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন-নবী সোহেল ও সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া প্রমুখ। দু’টি মামলার একটি ২০১৫ সালের ৩ মার্চের ঘটনার, অন্যটির ঘটনাকাল ওই বছরের ১০ ফেব্রুয়ারি।

 এর আগে, খালেদাকে হুকুমের আসামি করে গত বছর যাত্রাবাড়ী থানার দু’টি ও এবছরের গত ১১ মে দারুস সালাম থানার অন্য দু’টি মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।

 আরও পড়তে পারেন: মেডিক্যাল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতের

/এআরআর/ এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের