মেডিক্যাল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতের

কুমিল্লা প্রতিনিধি
৩০ মে ২০১৬, ০৩:৪৬আপডেট : ৩০ মে ২০১৬, ০৩:৫৫

তনু হত্যাকাণ্ড কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন ২য় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডকে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাহিন বিল্লাহ এ আদেশ প্রদান করেন। কুমিল্লা সদর উপজেলা আদালতের উপ-কোর্ট পরিদর্শক এসআই বাদল চন্দ্র রায় রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়তে পারেন: ঈদে ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন
তিনি আরও জানান, রবিবার বিকালে আদেশটি সিআইডির কুমিল্লা কার্যালয়ে পাঠানো হয়েছে।
২য় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডা.কামদা প্রসাদ সাহা বলেন, আদালতের আদেশের বিষয়ে শুনেছি। এর আগে ডিএনএ প্রতিবেদনের জন্য সিআইডির নিকট ৩বার চিঠি দেওয়া হয়েছিলো। সিআইডি ডিএনএ প্রতিবেদন পেতে আদালতে আবেদনের কথা বলেছিলো।
গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের বাসার কাছে জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়।

প্রথম ময়নাতদন্তে তনুকে ধর্ষণের আলামত ও হত্যার কারণ জানা যায়নি বলে উল্লেখ করা হয়। ২য় ময়নাতদন্ত ও ডিএনএ’র আলামত সংগ্রহের জন্য ৩০ মার্চ তনুর লাশ কবরস্থান থেকে উত্তোলন করা হয়।
এদিকে ডিএনএ প্রতিবেদনে তনুর কাপড়ে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে ১৬ মে জানায় সিআইডি। সিআইডি থেকে ডিএনএ প্রতিবেদন পেতে আবেদন করে মেডিক্যাল বোর্ড। 

তবে সিআইডি জানায়- এ প্রতিবেদন আদালত থেকে নিতে হবে। এনিয়ে কয়েকদিন ধরে দুই সংস্থার রশি টানাটানি চলছিলো।

 আরও পড়তে পারেন: সংকটের মুখে ‘যৌনদাসী’দের বিক্রি করছে আইএস, চলছে অনলাইন প্রচারণা

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী