সিম বন্ধ থাকায় ধানমণ্ডিতে এয়ারটেলের কাস্টমার কেয়ারে চড়াও গ্রাহক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৬, ১৩:০৫আপডেট : ০১ জুন ২০১৬, ১৫:৪০

এয়ারটেল

বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের পরেও সিম বন্ধ হয়ে যাওয়ায়  এয়ারটেলের ধানমণ্ডিস্থ  কাস্টমার কেয়ার সেন্টারে চড়াও হয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। এই ঘটনায় ওই কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বেলা সোয়া ১১ টা থেকে দফায় দফায় এয়ারটেল গ্রাহকরা ধানমণ্ডির ২ নম্বর সড়কের ওই কাস্টমার কেয়ার সেন্টারে কারণ জানতে ভিড় করেন। এসময় তারা এয়ারটেলের দায়িত্বে থাকা কর্মীদের ওপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘রেজিস্ট্রেশনের পরও সিম বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকে অভিযোগ নিয়ে এয়ারটেলের ধানমন্ডিস্থ কাস্টমার কেয়ার সেন্টারে গ্রাহকরা ভিড় করেন।তাদের জানানো হয়, সার্ভারে সমস্যার কারণে সিম বন্ধ হয়েছে, দুইটা নাগাদ ঠিক হয়ে যাবে। তবে গ্রাহকদের কেউ কেউ উত্তেজিত হয়েছিলেন।

অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।’

এদিকে রাজধানী জুড়ে এয়ারটেল গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অনেকেই এবিষয়ে এয়ারটেল কাস্টমার কেয়ার ও এজেন্টদের কাছে অভিযোগ নিয়ে আসছেন।

শৈলী নামে এক শিক্ষার্থী জানান, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার পরও গতরাত থেকে তার সিমটি বন্ধ হয়ে আছে। তার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সফলভাবে  হয়েছে কিনা তাও তিনি বুঝতে পারছেন না।

একই অভিযোগ করেছেন এয়ারটেলের গ্রাহক নেহাল আহমেদের, ‘নিবন্ধন করার পরও আমার এয়ারটেল নম্বরটি বন্ধ হয়ে গেছে। এই বিড়ম্বনায় ফেলার মানেটা কী, বুঝলাম না।’

এছাড়াও বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, সঠিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করার পরও তাদের সিমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরের এয়ারটেলের এজেন্ট রাসেল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মোহাম্মদপুর, ধানমণ্ডি, শেরে বাংলা নগর, হাজারীবাগ, মিরপুরের কিছু এলাকা, আজিমপুর ও নারায়ণগঞ্জ জেলার সার্ভারে কারিগরি ত্রুটির কারণে এমন হয়েছে। তবে দুপুর ২ টা নাগাদ সব ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুন: অনিবন্ধিত সিম বন্ধ: কাস্টমার কেয়ারে ভিড়

/এআরআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম