আদালতে হাজিরা দিলেন খালেদা, সময় আবেদন মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ০৯:২২আপডেট : ০২ জুন ২০১৬, ১৫:৪১


আদালতে খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ২৩ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে। 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে আদালতে পৌঁছান খালেদা।
পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হয়ে তিনি সময়ের আবেদন করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া এই আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ২৩ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দেওয়ার পর আদালত তাকে চলে যাওয়ার অনুমতি দেন। এই মামলায় আজ বৃহস্পতিবার দুই সাক্ষীকে জেরা করার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় খালেদা জিয়া আদালতের উদ্দেশে বাসা থেকে বের হন বলে জানান তার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়াও এ তথ্য নিশ্চিত করেন।
খালেদা জিয়া আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে গত ১৯ মে খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তার আত্মপক্ষ সমর্থন পঞ্চম দফায় পিছিয়ে যায়। ওইদিন আবারও সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী ধার্য দিনে খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন। তা না হলে গ্রেফতারি পরোয়ানা জারির কথা বলেন।
প্রসঙ্গত, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এ মামলার বিচার কার্যক্রম চলছে। এ মামলায় বিভিন্ন সময়ে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া, গত বৃহস্পতিবার (২৬ মে) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ২ জুন ধার্য করেন আদালত। রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ২ জুন জেরার দিন ধার্য করেন।

আরও পড়ুন: রোজার আগেই অস্থির ছোলা ও চিনির বাজার

ছবি: নাসিরুল ইসলাম
/এসটিএস/এসআইটি/এমও/এফএস/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম