ইংরেজি মাধ্যমে পড়তে খরচ বাড়বে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০১৬, ২০:২৫আপডেট : ০২ জুন ২০১৬, ২১:১৬

ইংরেজি মাধ্যমে পড়তে খরচ বাড়বে প্রস্তাবিত বাজেট অনুযায়ী ইংরেজি মাধ্যমে পড়ালেখার ব্যয় বাড়ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে এ  তথ্য জানান।
যেহেতু আমদানি করা পণ্য হিসেবে ইংরেজি মাধ্যমে বই-খাতা রয়েছে ফলে এসব পণ্যের দাম বৃদ্ধি পাবে এবং ইংরেজি মাধ্যমের শিক্ষা খরচও বাড়বে। বইয়ের আমদারি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। এছাড়া, অঙ্কনের বইয়ের আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মোট ২৬ হাজার ৮৪৮ কোটি টাকার মধ্যে অনুন্নয়ন ব্যয় ২০ হাজার ৬৮১ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৬ হাজার ১৬৭ কোটি টাকা। গত অর্থবছরে মোট বরাদ্দ ছিল ২০ হাজার ২৫৯ কোটি টাকা। এরমধ্যে অনুন্নয়ন ব্যয় ১৬ হাজার ২০০ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ৪ হাজার ২৫৭ কোটি টাকা। তবে যেহেতু ইংরেজি মাধ্যম স্কুলের বই-খাতা বিদেশ থেকে আমদানি করা হয় এবং নিজেদের অর্থে পরিচালিত হয়, ফলে ইংরেজি মাধ্যমে এই বাজেট বরাদ্দের প্রভাব পড়বে না।

আরও পড়তে পারেন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম