উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে ৪ সূত্র

ওমর ফারুক
০২ জুন ২০১৬, ২১:১৮আপডেট : ০২ জুন ২০১৬, ২২:১৩

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একইসঙ্গে এই লক্ষ্যমাত্রা অর্জনের চারটি সূত্রও বাতলে দিয়েছেন তিনি। এই সূত্রগুলো হলো, আয়কর, মূসক, সম্পূরক শুল্ক ও আমদানি শুল্ক।  বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আশা করি জাতীয় রাজস্ব বোর্ড আগামী অর্থবছরে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে পারবে। তিনি বলেন, মন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের প্রাক্কলন হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে আদায় করতে হবে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা। এ অর্থ আদায় হবে মূলত চারটি সূত্র থেকে। এগুলো হল—আয়কর, মুসক (ভ্যাট), সম্পূরক শুল্ক ও আমদানি শুল্ক। তিনি বলেন, এটা আসলেই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা। বর্তমান অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় এ হার হবে ৩৫.৪ শতাংশ বেশি।
আবুল মাল আবদুল মুহিত বলেন, লক্ষ্যমাত্রা কিছুটা উচ্চাভিলাষী হলেও তা অর্জন করার মতো জনবল ও সক্ষমতা জাতীয় রাজস্ব বোর্ডের রয়েছে। বিগত কয়েক বছরে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে জনবল বাড়ানো হয়েছে। অটোমেশনের মাধ্যমে তিন বিভাগের সক্ষমতা বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়তে পারেন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান