দাম বাড়তে পারে কম্পিউটার ও খুচরা যন্ত্রাংশের

টেক রিপোর্ট
০২ জুন ২০১৬, ২৩:৩০আপডেট : ০২ জুন ২০১৬, ২৩:৪৮

কম্পিউটার এবার নতুন বাজেট ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তথ্যপ্রযুক্তি অঙ্গনে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করেন। বাজেটে কম্পিউটার, যন্ত্রাংশ ও কম্পিউটার সংশ্লিষ্ট পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি এবং ই-কমার্স ও অনলাইন শপিংকে করের আওতায় আনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এ ধরনের উদ্যোগের ফলে কম্পিউটারের দাম বাড়বে এবং ই-কমার্স খাতের প্রসার বাধাগ্রস্ত হবে। তারা আশা প্রকাশ করেছেন- সরকার বাজেট পাসের সময় এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি বলেন, কম শুল্কের পণ্যে এবার শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে করে স্বাভাবিকভাবেই এসব পণ্যের দাম বাড়বে। তিনি বলেন, কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, স্ক্যানার, টোনার, কার্টিজ, হার্ডডিস্ক, মডেম, ইউপিএস, আইপিএস, মোবাইল সিমসহ তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর বিদ্যমান শুল্ক ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর প্রভাব প্রযুক্তিপ্রেমীসহ ব্যবসায়ীদের ওপরও পড়বে।
এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি বিভাগের বরাদ্দ বেড়েছে কিন্তু এখনও আমরা পরিষ্কারভাবে জানি না কোন কোন খাতের জন্য এ বরাদ্দ। তথ্যপ্রযুক্তি খাতের ৪টি বিষয়কে মৌলিক স্তম্ভ বলে উল্লেখ করেছে সরকার। এটা বাজেটের উল্লেখযোগ্য দিক।
শামীম আহসান আরও বলেন, অর্থবিলে ই-কমার্স ও অনলাইন শপিং ২০২৪ সাল পর্যন্ত করমুক্ত বা কর অবকাশ সুবিধা ছিল। কিন্তু এবারের বাজেট প্রস্তাবে এ দুটি আইটেমকে করসীমার মধ্যে আনা হয়েছে। তিনি মনে করেন, এতে করে ই-কমার্স অনলাইন শপিংয়ে পণ্য ও সেবাপণ্যের দাম বেড়ে যাবে। সরকারের প্রতি এই দুটি আইটেমকে ২০২৪ সাল পর্যন্ত করমুক্ত রাখার আহ্বান জানান শামীম আহসান।
/এইচএএইচ/এএইচ/

আরও খবর পড়ুন-

ড্রয়িং কালারিং শিশুদের ড্রয়িং বইয়ের দাম বাড়াচ্ছেন অর্থমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী