আসামিকে মুক্তি না দেওয়ায় জেলসুপার ও আইনজীবীকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ১৮:১৪আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:১৭

হাইকোর্ট জামিননামা দাখিলের পরও কারামুক্তি না দেওয়ায় ঢাকা জেলসুপারকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে একজন অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুনকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। কোন ক্ষমতাবলে কারা কর্তৃপক্ষ আদালতের আদেশ কার্যকর করেনি এবং অ্যাডভোকেট অন রেকর্ড কোন কর্তৃত্ব বলে মুক্তি না দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ বিষয়ে আগামী ৯ জুন জেলসুপার ও আইনজীবীকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রবিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
উল্লেখ্য, গত ৮ মে অর্থপাচারের অভিযোগে রামপুরা থানায় গত ২ ফেব্রুয়ারি দায়ের করা এক মামলায় আটক ৫ আসামিকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। ১৬ মে জামিননামা গ্রহণ করে সেই জামিননামা কারাগারে পাঠানো হয়। এরপর ৫ আসামির দুজনকে কারামুক্তি দিলেও বাকি তিনজনকে মুক্তি দেওয়া হয়নি।
কারণ হিসেবে দেখানো হয়, অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন আসামিদের জামিনের বিরুদ্ধে আপিল করা হবে মর্মে কারা কর্তৃপক্ষকে নোটিশ পাঠান।
বিষয়টি আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভূইয়া ও আদিলুর রহমান খান হাইকোর্টের নজরে আনলে হাইকোর্ট ঢাকার জেল সুপার ও অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুনকে তলব করেন।

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস