বারিধারা থেকে বিলাসবহুল চারটি গাড়ি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ২২:৫২আপডেট : ১২ জুন ২০১৬, ২৩:০০

বারিধারা থেকে আটক গাড়ির একটি. রাজধানীর বারিধারা এলাকা থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। রবিবার বিকালে বারিধারার জে ব্লকের ৮নম্বর রোডে স্বদেশ মটরস থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন তারা। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে গাড়ির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরুর গাড়িগুলো ওই গ্যারেজে রেখে যায় বলে ধারণা শুল্ক গোয়েন্দাদের।
শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে জানান, অবৈধভাবে আমদানি করা বিলাসবহুল গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু পর আটক গাড়িগুলোর মালিক বারিধারার স্বদেশ মটরস নামের গ্যারেজে মেরামতের কথা বলে রেখে যায় বলে তাদের ধারণা। কিন্তু দীর্ঘ দেড়মাসেও সেগুলো নিতে আসেনি কেউ। চারটি গাড়ির মধ্যে দু’টো সিডান ও দু’টো জিপ। গাড়িগুলো হলো অডি-এ ৫, মার্সিডিজ ই ২৪০, মার্সিডিজ এমএল ৩৫০ এবং অন্যটি বিএমডব্লিউ এক্স৫।
মার্সিডিজ জিপটিতে অন্য একটি গাড়ির নম্বর প্লেট যুক্ত ছিল। যার নম্বর ছিল ঢাকা মেট্টো ঘ ১১- ৮০৮৯। অন্যগুলোয় কোনও নম্বর প্লেট ছিল না। গাড়িগুলোর দাম শুল্কসহ প্রায় ১০ কোটি টাকা।
গাড়িগুলো আপাতত স্বদেশ মটরসের জিম্মায় রাখা হয়েছে মইনুল খান বলেন, স্বদেশ মটরসের কাছ থেকে তথ্য নিয়ে গাড়ির মালিকদের খুঁজে বের করা হবে। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়তে পারেন: কাফনের কাপড় পাঠিয়ে তথ্যমন্ত্রীকে হত্যার হুমকি

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম