চতুর্থ দিনে ২৬ জঙ্গিসহ গ্রেফতার ৩১১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৪:০১আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৫১

গ্রেফতার জঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযানের চতুর্থ দিনে সারাদেশ থেকে আরও ২৬ জঙ্গিসহ তিন সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দফতর থেকে পাঠানো তথ্য অনুযায়ী গত চারদিনে গ্রেফতার করা হয়েছে ১১ হাজার ৬৪৭ জনকে। এরমধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ১৪৫ জনকে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, প্রথম দফায় ৩৭ জঙ্গিসহ গ্রেফতার করা হয়েছিলো তিন হাজার ১৫৫ জনকে। দ্বিতীয় দফায় গ্রেফতার করা হয় ৪৮ জঙ্গিসহ দুই হাজার ১৩২ জনকে। তৃতীয় দফায় ৩৪ জঙ্গিসহ তিন হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়। চতুর্থ দফায় ২৬ জঙ্গিসহ গ্রেফতার করা হয় তিন হাজার ১১৫ জনকে।
চতুর্থ দফায় গ্রেফতারকৃতদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ২৬ জনকে। এছাড়া গ্রেফতারী পরোয়ানায় দুই হাজার ৩৬৮ জন, অস্ত্র মামলায় ৩৮ জন, মাদক মামলায় ২৯৫ জন এবং অন্যান্য মামলায় ৩৮৮ জনকে গ্রেফতার করা হয়।
জেইউ/এপিএইচ/

আরও পড়ুন:  

বিশেষ অভিযানের তৃতীয় দিন: ৩৪ জঙ্গিসহ গ্রেফতার ৩২৪৫

জঙ্গিদমন অভিযানে ‘জঙ্গি’ ধরার সংখ্যা নগণ্য

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম