সাতদিনের বিশেষ অভিযানে ১৯৪ জঙ্গি গ্রেফতার: পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৩:০৯ আপডেট : ১৭ জুন ২০১৬, ১৫:৩৫

বিশেষ অভিযান জঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারে পুলিশের আনুষ্ঠানিক অভিযান শেষ হয়েছে। ঘোষিত এই বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৯৪ জন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও অন্যান্য মামলার আসামি ধরা হয়েছে ১২ হাজারেরও বেশি। অভিযানের প্রথম চারদিন গ্রেফতারের পুরো তথ্য জানালেও পরে কেবল জঙ্গি গ্রেফতারের তথ্য দেওয়া হয় পুলিশ সদর দফতর থেকে। 

পুলিশ সদর দফতরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযানের শেষ দিনে ১৭ জন জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৯ জন জেএমবি, ৭ জন হিজবুত তাহরীর এবং ১ জন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

গ্রেফতার হওয়া জঙ্গিদের কাছ থেকে ১টি পাইপগান, ১টি শাটারগান, ১ রাউন্ড গুলি, ২টি ককটেল, ১টি রামদা, ১টি চাপাতি এবং ১৪টি উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে।

সাত দিনের জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ১৯৪ জঙ্গির মধ্যে ১৫১ জন জেএমবি, ৭ জন জেএমজেবি, ২১জন হিজবুত তাহরীর, ৬ জন আনসারুল্লাহ বাংলা টিম, ৩ জন আনসার আল ইসলাম, ৪ জন আল্লার দল, ১ জন হরকাতুল জিহাদ এবং ১ জন আফগান ফেরত জঙ্গি সংগঠনের সদস্য রয়েছেন।

কামরুল আহছান বাংলা ট্রিবিউনকে জানান, বিশেষ অভিযান শেষ হলেও জঙ্গি ও সন্ত্রাসী গ্রেফতারে পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীগুলোর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।    

আরও পড়ুন- 

উচ্ছেদ করছেন আইভী, বসাচ্ছেন শামীম ওসমান!
শিক্ষক রিপন চক্রবর্তী আশঙ্কামুক্ত: হামলাকারীরা হিজবুত তাহরীরের ‘বহিরাগত সদস্য’

/জেইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!