উত্তরার খাল থেকে ফের গোলাবারুদ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৬, ১২:২০ আপডেট : ১৯ জুন ২০১৬, ২২:১৯

উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৬ নম্বর সেক্টরের খাল থেকে ফের এক কার্টন গোলাবারুদ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ।

রবিবার সকাল ১১ টা ১৫ মিনিটে ওই কার্টনটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকাল ৯ টা থেকে খালে তল্লাশি চালায় ডুবুরি দল। সকাল ১১টা ১৫ মিনিটে ডুবুরি ইউসুফ একটি কার্টন উদ্ধার করে নিয়ে আসেন। কার্টনটি খুলে তার ভেতরে ৩২টি ম্যাগাজিন পাওয়া যায়।  শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

প্রসঙ্গত, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জুন) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি খাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল ১০৮টি চায়নিজ পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক মাহমুদুল হক বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ‘শনিবার বিকাল ৪টার দিকে তুরাগ থানা থেকে বিষয়টি জানানো হয়।এরপর আমাদের ডুবুরি দল খালের তলদেশে নেমে অস্ত্রের সন্ধান পায়। ডুবুরি দলের অভিযানে এখন পর্যন্ত ১০৮টি পিস্তল, ২১৭টি ম্যাগাজিন, ১০০০ রাউন্ড গুলি, এলএমজির গুলি ৪০ টি এবং ১১টি বেয়নেট উদ্ধার করা হয়েছে।

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফুজ্জামান শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুরাগ নদীর একটি শাখা দিয়াবাড়ি খাল। উত্তরা ১৬ নম্বর সেক্টরের ভেতরে পড়েছে খালটি। এর পাশেই বড় সড়ক। খালে ১০ থেকে ১৫ ফুট পানি রয়েছে। আমাদের ডুবুরি দল খালে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের ভেতরে ১০৮টি পিস্তল উদ্ধার করেছে।পিস্তলগুলো চায়নিজ ব্যাগে মোড়ানো ছিল। গুলিগুলো টিফিন বক্সের মধ্যে ছিল। তাও ব্যাগের ভেতরেই পাওয়া যায়।’

এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন: 
পুলিশ-ফায়ার সার্ভিসের যৌথ অভিযান: উত্তরায় খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার

নম্বরবিহীন গাড়িতে করে অস্ত্র ও গোলাবারুদ ঢুকেছে উত্তরায়: পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
বিদেশে সংসদ সদস্যদের সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!