হাজারীবাগে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:১৮

ছিনতাই রাজধানীর হাজারীবাগে গুলি করে এনজিও কর্মকর্তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে হাজারীবাগের বিএ ট্যানারি মোড়ে এ ঘটনা ঘটে।|
ছিনতাইকারীদের গুলিতে আহত সাইফুল ইসলাম মুরাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফুল ইসলাম জানান, তিনি এমএসএফ নামের একটি এনজিওতে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন। দুপুর ১২টার দিকে আরও দুই সহকর্মীসহ একটি প্রাইভেটকারযোগে তিনি ধানমণ্ডি থেকে কামরাঙ্গির চরে সাইট অফিসে যাচ্ছিলেন। পথে হাজারীবাগের বিএ ট্যানারি মোড়ে পৌঁছুলে দু’টি মোটরসাইকেলে পাঁচছয়জন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে।
 আরও পড়তে পারেন: ছিনতাই-চাঁদাবাজি ঠেকাতে প্রয়োজনে গুলি: ডিএমপি কমিশনার
দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীদের একজন তাকে লক্ষ্য করে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। তিনি ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হন।পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। দুপুর ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, গুলিতে আহত সাইফুল তাদের জানিয়েছেন, তার কাছে পাঁচ লাখ টাকা ছিল। বিষয়টি তিনি হাজারীবাগ থানাকে অবহিত করেছেন।
 আরও পড়তে পারেন: পুলিশ ব্যস্ত জঙ্গিতে, আড়াল ভেঙেছে মাদকপাড়া
/জেইউ/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের