রাজধানীর উত্তর বাড্ডায় প্রিমিয়াম প্লাজায় আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ০৬:৩০আপডেট : ২৯ জুন ২০১৬, ১২:১০

প্রিমিয়াম প্লাজায় আগুন

রাজধানীর উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বিটিআই প্লাজার বাইরের অংশের হোম ডেকরের শো-রুমেও আগুন লেগেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির নিচতলা থেকে ৪ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। তবে আবাসিকের সবাইকে রাস্তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৩০ জন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিদর্শক মাহমুদ গণমাধ্যমকে বলেন, আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ফায়ার স্টেশনের পাশাপাশি সদর দফতর থেকেও ইউনিট পাঠানো হয়েছে।

রাজধানীর উত্তর বাড্ডায় প্রিমিয়াম প্লাজায় আগুন
ফায়ার সার্ভিস সূত্র আরও জানায়, ওই বহুতল ভবনে থাকার ফার্নিচারের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তার অন্য তলা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের আশপাশের সব মানুষ ভবনের নিচে নেমে এসেছেন।
/সিএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান