স্মরণিকায় জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখায় ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১৫:২৩আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৬:১৫

স্মরণিকার পাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তার কার্যালয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন ছাত্রলীগের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমান হলের পরিচিতি অংশে জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করা হয়।

শুক্রবার সকালে টিএসসিতে আলোচনা সভার পর দুপুর ১২টা থেকে পৌনে একটা পর্যন্ত ওই ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তার কার্যালয়ে তালাবন্দী করে রাখা হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান দাবি করেছেন, ‘ওটা ছাপার ভুল।’

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে থাকা জামায়াত-বিএনপির লোকজন ইতিহাস বিকৃতির কাজটি করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

স্মরণিকায় দেখা গেছে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯৫ বছর উদযাপন কমিটির সদস্যসচিব। তিনি ‘স্মৃতি অম্লান’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের পরিচিতি অংশে লিখেছেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, ‘সাবেক সেনা প্রধান ও একজন বীর মুক্তিযোদ্ধা।’

বিষয়টি নজরে এলে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ওই স্মরণিকা বাজেয়াপ্ত করার ঘোষণা দেন। এরপর ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে তার কার্যালয়ে তালাবন্দী করে রাখেন। সেখানে তারা স্মরণিকায় আগুন দেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী রেজাউর রহমানকে মুক্ত করেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে তালাবন্দী করে রাখা হয় স্মরণিকায় আগুন দেন ছাত্রলীগের নেতারা ছবি: নাসিরুল ইসলাম

এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম