স্মরণিকায় জিয়া প্রথম রাষ্ট্রপতি

প্রতিবাদে ঢাবি উপাচার্যের গাড়ি ভাঙচুর করল ছাত্রলীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ১৬:৩৬আপডেট : ০১ জুলাই ২০১৬, ১৮:০১



ভিসির ভাঙচুর করা গাড়ি স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আরেফিন সিদ্দিকী গাড়িতে থাকলেও তিনি আহত হননি। পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৩টায় এই ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থীরা জানায়, বিকালে বাসভবনে আরেফিন সিদ্দিক প্রবেশের সময় অর্ধশতাধিক তরুণ জয়বাংলা স্লোগান দিয়ে তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটির ডান পাশের গ্লাস সম্পূর্ণ ভেঙে যায়। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান এবং তাকে উদ্ধার করে নিরাপদে বাসায় পৌঁছে দেন। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করার চেষ্টা করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আরেফিন স্যারকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন পরিবেশ স্বাভাবিক।
ঢাবি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার ১৮ নম্বর পাতায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে তার কার্যালয়ে এক ঘণ্টা অবরুদ্ধ রাখে। স্মরণিকায় অগ্নিসংযোগ করে। এরপর উপাচার্যের গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগও দাবি করেন।
ভিসির ভাঙচুর করা গাড়ি ভিসির গাড়ি /এআরআর/ এএইচ/
আরও পড়ুন-

স্মরণিকায় জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখায় ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবরুদ্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম