এসপি বাবুল চাকরিতে বহাল আছেন: আইজিপি

চট্টগ্রাম ব্যুরো
২১ জুলাই ২০১৬, ২১:০৫আপডেট : ২১ জুলাই ২০১৬, ২২:৩৩

বাবুল আক্তার ‘এসপি বাবুল আক্তার চাকরিতে বহাল আছেন। তাকে পুলিশের প্রধান সদর দফতরে নিযুক্ত করা হয়েছে। তবে স্ত্রী মিতু হত্যার ঘটনার পর থেকে তিনি অফিসে আসেননি। আমাদের সঙ্গে যোগাযোগও করেননি।’
বৃহস্পতিবার চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় আইজিপি একেএম শহীদুল হক এসব কথা জানান।
তিনি আরও জানান, 'বাবুল আক্তার আমাদের আগেই জানায় স্ত্রী মাহমুদা খানম মিতুর মৃত্যুতে তিনি বেশ বিষণ্ন বোধ করছেন। পুলিশ ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ীই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
‘এসপি বাবুল আক্তার স্ত্রী হত্যায় জড়িত থাকায় তাকে বরখাস্ত করা হয়েছে’ এমন গুজবের প্রেক্ষিতে আইজিপি আজ এই মন্তব্য করলেন। এরআগে একাধিক জাতীয় পত্রিকা খবর ছাপায় এসপি বাবুল আক্তার গত ২০ জুন পদত্যাগ পত্র দিয়েছেন।

আইজিপি মিতু হত্যার তদন্তের বিষয়ে বলেন, পুলিশের তথ্যদাতা কামরুল ইসলাম মুসা এই হত্যার মূল পরিকল্পনাকারী। মুসাকে ধরতে পারেলেই সকল রহস্য বেরিয়ে আসবে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৫ জুন রবিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাবুল আক্তার একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর থেকে বাবুল আক্তার ও তার দুই সন্তান ঢাকায় মিতুর বাবার বাড়িতে অবস্থান করছেন।

/এনএস/

আরও পড়ুন:

সংসদে সুরঞ্জিতকে ‘তুলোধুনো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম