বিচারপতিসহ ৯ জনকে হত্যার হুমকি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৬:২৬আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৬:৫০

হত্যার হুমকি দেওয়া চিঠি

সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হকসহ ৯ জনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সরকারি ডাকযোগে পাঠানো সাদাকাগজে লেখা একটি চিঠিতে তাদের মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত উল্লেখ করে তা যেকোনও দিন কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। রবিবার দুপুরে হুমকি দিয়ে এই চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হত্যার হুমকির তালিকায় থাকা বিচারপতি নিজামুল হক এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। হত্যার হুমকির তালিকার অন্যদের মধ্যে রয়েছেন ড. তুরিন আফরোজ, অ্যাডভোকেট রানা দাসগুপ্ত, আজাদুর রহমান চন্দন, সাগর লোহানী, মিছবাহুর রহমান চৌধুরী, শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদউদ্দীন মাসঊদ, ডা. ইমরান সরকার ও কামাল পাশা চৌধুরী।
এর মধ্যে ফরীদ উদ্দীন মাসঊদের পাশে ‘ভুয়া মাওলানা’ লেখা হয়েছে। এ-ফোর সাইজের কাগজের ওপরের অংশে ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’লেখা আছে। চিঠিটি বাংলা ট্রিবিউন কার্যালয়ে বার্তা সম্পাদক বরাবর পাঠানো হয়েছে। রবিবার ৩১ জুলাই দুপুর একটার কিছু পর চিঠিটা বাংলা ট্রিবিউনে পৌঁছে দেওয়া হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলামী ঐক্যজোটের নেতা মিছবাহুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের হত্যার হুমকির চিঠি অনেকবারই পেয়েছি। আমি এ সবকে আমলে নেই না। জন্মমৃত্যু আল্লাহর হাতে, আমি আল্লাহর ওপরই ভরসা রাখি।
যোগাযোগ করা হলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান সরকার বলেন, আমার কাছে এ ধরনের কোনও চিঠি আসেনি। তবে আমার নামে এ ধরনের মৃত্যুপরোয়ানা আগেও কয়েকবার নানা ঠিকানায় পাঠানো হয়েছে।
শোলাকিয়া ঈদগাহের প্রধান ঈমাম মাওলানা ফরীদউদ্দীন মাসঊদ এ বিষয়ে বলেন, এ রকম কোনও চিঠি পাইনি। তিনি বলেন, জন্মমৃত্যু আল্লাহর হাতে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তিনি আরও বলেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন।

এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বলেন, এই হুমকির বিষয়টি আমরা অবগত আছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে, অনেক ক্ষেত্রেই এসব হুমকির ঘটনা ভুয়া প্রমাণিত হয়। 

আরও পড়তে পারেন: আল্লাহর কাছে মাফ চেয়ে দ্রুত বেহেস্তে যাওয়ার ফর্মুলা!

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম