রাজনাথ সিংয়ের সঙ্গে গুলশান হামলা নিয়ে কোনও কথা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ২১:০৫আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২১:২০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালা ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ১ জুলাই রাতে জঙ্গি হামলা নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ওভার অল জঙ্গিবাদ ও সন্ত্রাসদমন বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয়েছে। স্পেসিফিক গুলশান হামলা নিয়ে কোনও কথা হয়নি। সম্প্রতি ভারত সফর শেষে দেশে ফিরে রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।  
উল্লেখ্য, ১ জুলাই রাজধানীর গুলশান ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় ঘরছাড়া তরুণ-যুবকদের জড়িত থাকার তথ্য প্রকাশের পর নিখোঁজ কয়েকজনের যে তালিকা আইনশৃঙ্খলা বাহিনী দিয়েছিল, তার পাঁচজন ভারতে পালিয়ে আছেন বলে বাংলাদেশি গোয়েন্দাদের সন্দেহের কথা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল।
২৯ জুলাই শুক্রবার টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই জঙ্গিদের ফেরত আনার বিষয়ে নয়া দিল্লিতে বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করেন আসাদুজ্জামান খাঁন কামাল। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরের সূত্র ধরে জানতে চাইলে তিনি বলেন, স্পেসিফিক এই প্রসঙ্গ নিয়ে আলাপ হয়নি। আলাপ হয়েছে সব নিয়ে। আমাদের মূল সমস্যা যেখানে ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুদুজ্জামান খাঁন কামাল বহিঃসমর্পণের বিষয়ে সংশোধিত চুক্তির বিষয়টি তুলে ধরে বলেন, এই জঙ্গিদের কিংবা অপরাধীদের ফিরিয়ে আনা কিংবা ফেরত দেওয়ার বিষয়ে যে সমস্যা যা ছিল, তা নিয়ে আলাপ হয়েছে। সেটি সংশোধনও করা হয়েছে। এখন বাংলাদেশ ও ভাতের যেকোনও ওয়ারেন্টভুক্ত আসামি ফেরত দিতে পারবে এবং ফেরত আনতেও পারবে।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী