বাংলা ট্রিবিউন এক্সক্লুসিভ

গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের সেই হামলার প্রথম দিকের ভিডিও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৬, ২২:২১আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২২:৫৬
video

১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হামলার এক ঘণ্টার মধ্যে কোনও এক সময়ের। স্থান- রেস্টুরেন্টে প্রবেশ পথের সামনের বারান্দা। ভিডিওটির একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। এটি দেখে কিছুটা হলেও আঁচ করা যায় কী ভয়াবহ পরিস্থিতি ছিল সেই রাতে!

গুলশান হামলা: ভিডিও ফুটেজের স্ক্রিনশট হলি আর্টিজানের কয়েকজন স্টাফ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ নিয়ে ১ আগস্ট বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন যে টাইমলাইন প্রকাশ করেছিল সেটির সঙ্গে ভিডিওটি মিলিয়ে একটি ধারণা প্রকাশ করা যেতে পারে। সংক্ষিপ্ত এই ভিডিওতে দেখা যায় একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেখানে। জঙ্গি ছাড়া আরও তিনজনকে দেখা যায়, তারা সম্ভবত তাহমিদ ও তার দুই বান্ধবী। সম্ভবত সেসময় তাদেরকে ধমক দিয়ে কিছু একটা করতে আদেশ করা হচ্ছিল। তাদের সবাইকে বারান্দার দিকে আসতে দেখা যায়। সেসময় সম্ভবত তাহমিদ বলে ওঠেন, ‘ভাইয়া প্লিজ’, ‘ভাইয়া প্লিজ’।

ফুটেজে ডান পাশে খাঁকি প্যান্ট পরা পুরুষটাও সম্ভবত জঙ্গি। আর তলোয়ার হাতে এগিয়ে আসছে আরেক জঙ্গি।
একবার ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। তারপরের কিছু শব্দ বোঝা যায়নি। এরপর পুরুষ কণ্ঠে ‘লিসেন’, ‘লিসেন’ শব্দ শোনা যায়। ইংরেজি উচ্চারণ শুনে ধারণা করা যায় এটি সম্ভবত নিবরাসের কণ্ঠ। এরপর আরও দু’বার বেশ জোরে ‘আল্লাহু আকবর’ ধ্বনি শোনা যায়। এসময় কারও কণ্ঠ শোনা যাচ্ছিল। সেটি স্পষ্ট নয়।
১ জুলাই আর্টিজান রেস্টরেন্টে হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। আর অভিযান চালাতে গিয়ে নিহত হন দুই কর্মকর্তা। অভিযানে নিহত হয় ছয় জঙ্গি।
এর আগে এক কোরিয়ান নাগরিকের ধারণ করা ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছিল। সেটি ২ জুলাই সকালে অভিযানের আগের ভিডিও। আর এবার পাওয়া গেল ১ জুলাই হামলার সম্ভবত এক ঘণ্টার মধ্যেকার হলি আর্টিজানের ভেতরের ভিডিও। বাংলা ট্রিবিউন এটি গোয়েন্দাদের কাছ থেকে সংগ্রহ করেছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোরিয়ান নাগরিকের ভিডিও ছাড়াও এ ধরনের কিছু আলামত তাদের কাছে আছে। তারা এগুলো যাচাই বাছাই করছেন। 
হলি আর্টিজানে জঙ্গি হামলার প্রথম দিকের ভিডিও 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী