বিমানবন্দরে ২৫ রাউন্ড গুলিসহ বগুড়ার প্যানেল মেয়র গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ২৩:১৮আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ২৩:২১

গ্রেফতারের প্রতীকী ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫ রাউন্ড গুলিসহ বগুড়ার পৌর প্যানেল মেয়রকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমিনুল ইসলাম নামের ওই মেয়রকে পুলিশ গ্রেফতার করে। বিমানবন্দর থানার ওসি নূরে আজম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মেয়র আমিনুল ইসলাম ব্যাংকক যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার লাগেজে ২৫ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়।

আমিনুল ইসলাম দাবি করেছেন, গুলিগুলো তার লাইসেন্সকৃত অস্ত্রের। ভুলবশত সেগুলো লাগেজের ভেতর ছিল। তবে ওসি নূরে আজম জানান, লাইসেন্সকৃত অস্ত্রের গুলি হলেও তা বিমানবন্দরের ভেতরে নিতে অনুমতি নিতে হবে।

/এআরআর/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম