জেএমবি’র দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমিরসহ আটক ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ০৬:০১আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১০:৩১

জেএমবি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মহিলা শাখার প্রশিক্ষক ও দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির রাশেদুজ্জামান রোজসহ (৩০) ৫ জনকে আটক করেছে র‌্যাব-১। আটক হওয়া জেএমবির অন্য সদস্যরা হলো- আব্দুল হাই (৩৬), শাহবুদ্দিন রকি (২৩), ফিরোজ আহমেদ শেখ (২৭) ও সাইফুল ইসলাম (২৯)।
 এ সময় তাদের কাছ থেকে বোমা, অস্ত্র ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।  বুধবার ভোরে গাজীপুর ও টঙ্গী থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের উপ পরিচালক মেজর রইসুল এই তথ্য জানান।  
তিনি জানান, ‘আটককৃত ৫ জনকে টঙ্গি ও গাজীপুর এলাকা থেকে আটক করা হয়েছে। রাশেদুজ্জামান রোজ সম্প্রতি কানাডা থেকে ফিরেছেন।’ বাকি চারজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, র‌্যাবের হেড কোয়ার্টারের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক এএসপি মিজান বলেন, ‘অভিযানকালে বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।’ তবে কী পরিমাণ উদ্ধার করা হয়েছে, তা অভিযান শেষে জানানো হবে বলেও তিনি জানান।
/এনএল/এনএস/এমএনএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম