সম্পদ বিবরণী জমা দিতে ফালু দম্পতিকে নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ২০:৪০আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২০:৪২

মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বেসরকারি টেলিভিশন এনটিভি’র চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রী মাহবুবা সুলতানার সম্পদ বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকালে ফালু ও তার স্ত্রীর নামে নোটিশ পাঠিয়েছেন দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে জানান, ‘মোসাদ্দেক আলী ফালু ও তার স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। তিনি অনুসন্ধান রিপোর্ট জমা দেওয়ার পর দুদকের নিয়মানুযায়ী সম্পদ বিবরনী চেয়ে নোটিশ জারি করেছেন দুদকের আরেক উপ-পরিচালক মলয় কুমার সাহা।’ 

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত মোসাদ্দেক আলী ফালুর ১৭৭ কোটি টাকার বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি পাওয়া গেছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে দুদক বরাবর এ সম্পদ বিবরণী জমা দিতে নোটিশে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা চাইলে প্রয়োজনে আরও ৭দিন সময় নিতে পারবেন আবেদন করে। এরপরও সম্পদ বিবরণী দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুদক।

/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম