যেসব কারণে মারা যায় শিশু গালিবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৫

গালিবা হায়াত অপরিপক্বতা, কম ভর ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া ও রক্তনালী সংকুচিত হয়ে হৃদপিণ্ড কাজ না করার কারণে শিশু গালিবা হায়াত মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর স্কয়ার হাসপাতালে শিশুটির চিকিৎসায় গঠিত ১২ সদস্যের টিমের প্রধান নবজাতক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবু ইউসূফ রাজ সোমবার এসব কথা জানান।

তিনি বলেন, ‘শিশুটির রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ায় হার্ট কাজ করছিল না। তার প্রেসার আমরা নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। শিশুটির শরীরের প্রতিটি অর্গান আন্ডারডেভেলপ ছিল। শিশুটি যদি আরও একটু সময় দিতো, তাহলে তাকে বাঁচানো যেতো। ফুসফুসতো আর রাতারাতি ডেভেলপ করানো যায় না। তার ম্যাচিউরিটি যতো বাড়তো ভরও ততো বাড়তো। শিশুটি সার্ভাইভ করার শক্তি পেতো।   

আবু ইউসূফ রাজ জানান, স্কয়ার হাসপাতালে ২৪ সপ্তাহ ও ৬০০ গ্রাম ভরের শিশু বাঁচানোর রেকর্ড আছে। কিন্তু শিশুটি ছিল ২৩ সপ্তাহের এবং ৪৫০ গ্রাম ভরের। এই পাঁচ/সাত দিনের গ্যাপটা অনেক বড়। অপরিপক্বতার কারণেই শিশুটি মারা গেছে। তার ভর ছিল মাত্র ৪৫০ গ্রাম। ২৩ সপ্তাহেই শিশুটির জন্ম হয় যা অপরিণত। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি।

তিনি বলেন, ‘এর আগে শিশুটি বেশ কয়েক হাত  ‍ঘুরে এসেছে। এ কারণে তার বেশ কিছু ইনফেকশনও ছিল। যার কারণে শিশুটিকে বাঁচানো যায়নি।   

সোমবার সকাল ৯টায় শিশুটির মরদেহ হস্তান্তরের কথা থাকলেও শিশুটির বাবা নাজমুল হুদা মিঠু বাংলা ট্রিবিউনকে বলেন, ফরিদপুরে তার স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। ফলে তাদের পরিবারে নানা রকমের জটিলতা তৈরি হয়েছে। তবে অন্য স্বজনরা হাসপাতালে আছেন।  

এদিকে, শিশুটির চিকিৎসার খরচের অর্ধেক স্কয়ার গ্রুপের এমডি তার ব্যক্তিগত তহবিল থেকে দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রবিবার রাত পৌনে ১২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে, শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে পারটেক্স এভিয়েশনের একটি হেলিকপ্টার করে ফরিদপুর থেকে তাকে ঢাকায় আনা হয়। গত ২২ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বেসরকারি হাসপাতাল ডা. জাহেদ শিশু মেমোরিয়াল হাসপাতালে জন্ম নেয় নাহমুল হুদা ও নাজনীন আক্তার দম্পতির কন্যাশিশু গালিবা হায়াত। পরে চিকিৎসকেরা শিশুটিতে মৃত ঘোষণা করেন। ওই রাতেই শিশুটিকে দাফন করতে কবরস্থানে নেওয়া হলে দাফনের আগে সে নড়ে ওঠে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।  



* সেই নবজাতককে বাঁচানো গেল না

* ফরিদপুরের সেই শিশুকে হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়

 

/জেএ/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক