জঙ্গি তামিম চৌধুরীর সহযোগী কামরান গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২১

জঙ্গি গুলশান ও শোলাকিয়াসহ বিভিন্ন জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নব্য জেএমবির নেতা তামিম চৌধুরীর সহযোগী সালাউদ্দিন কামরানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাতে টঙ্গী রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ।
কাউন্টার টেরোরিজমের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরান জানিয়েছে, তার বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। কল্যাণপুর ও নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় তার নিয়মিত যাতায়াত ছিল।
কল্যাণপুরের নিহত জঙ্গি আবু হাকিম নাইমের মাধ্যমে নব্য জেএমবির সঙ্গে সে সম্পৃক্ত হয় এবং কল্যাণপুরে জঙ্গি আস্তানায় রিগ্যান নামে আরেক জঙ্গির কাছে সে প্রশিক্ষণ নেয়। রিগ্যান বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, গুলশান হামলা ও নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ সবার সঙ্গে কামরানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট  নারায়ণগঞ্জে পুলিশের অপারেশন হিট স্ট্রং-২৭ অভিযানে দুই সহযোগীসহ তামিম আহমেদ চৌধুরী নিহত হয়।

এনএল/এআর/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম