বেসরকারি ৪ বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ২০:১৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ০৯:২০

ইউজিসি বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। বন্ধ এসব আউটার ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের ভর্তি না হওয়ার পরামর্শ ও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)। বুধবার ইউজিসি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের অনুনমোদিত আউটার ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রামের বহদ্দার হাটের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (মহিলা শাখা), চট্টগ্রামের দক্ষিণ খুলশিতে অবস্থিত ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।
এসব বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসের কার্যক্রম বন্ধের বিষয়ে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হাইকোর্টের আদেশে আগেই বলা হয়েছিল, দেশের সব বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ করতে হবে। এরই ধারাবাহিকতায় বর্তমানে এই চারটি বিশ্ববিদ্যালয় তাদের আউটার ক্যাম্পাস বন্ধ করেছে। এ বিষয়েই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হয়েছে।

এদিকে ইউজিসি সূত্র জানায়িছে, নর্দান ইউনিভার্সিটির রাজশাহী ও খুলনায় দুটি ক্যাম্পাস ছিল। তবে খুলনার ক্যাম্পাসটি নতুন নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমদোন পাওয়ায় নর্দান বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস নেই। অন্যদিকে রাজশাহীর আউটার ক্যাম্পাসটিতে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে। তবে বর্তমানে যারা ভর্তি রয়েছেন তাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত ওই ক্যাম্পাসের কার্যক্রম চলবে।

সূত্র আরও জানায়, আগামী ২০১৭ সালে এই ক্যাম্পাসের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, হাইকোর্টের দেওয়া এক রায়ের পরিপ্রেক্ষিতে গত ১১ আগস্ট বেসরকারি ৮ বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসে কার্যক্রম বন্ধের আদেশ দেয় ইউজিসি।

/আরএআর/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের