জঙ্গিদের আরও ২৮ লাখ টাকা উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৬, ১২:৪০আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১২:৪২

জঙ্গিদের আরও ২৮ লাখ টাকা উদ্ধার

নব্য জেএমবির আরও প্রায় ২৮ লাখ টাকা উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিলে র‌্যাব অভিযান চালিয়ে নব্য জেএমবির নিহত অর্থদাতা আব্দুর রহমানে দুজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২৭ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, আবদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানকে।

এছাড়া, নব্য জেএমবির মূল অর্থদাতা আব্দুর রহমানের পরিচয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। তাদের দাবি, এই আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানই ইসলামিক স্টেটের (আইএস) কথিত বাংলাদেশ প্রধান শাইখ আবু ইব্রাহিম আল-হানিফ। আইএসএর মুখপাত্র ‘দাবিক’ পত্রিকার এক প্রতিবেদনে আবু ইব্রাহিমকে আইএস-এর বাংলাদেশ প্রধান বলে উল্লেখ করে।

এ বিষয়ে বেলা ১১টার সময় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের বিস্তারতি জানানো হবে।

৮ অক্টোবর বিকালে আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় ৫ তলার গ্রিল কেটে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুর রহমান। এসময় সে গুরুতর আহত হয়। র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এনএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী