নিজেদের নির্দোষ দাবি করলেন ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ২১:৩৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ২১:৩৬

শাহাদাত হোসেন (ফাইল ছবি) গৃহকর্মী হ্যাপিকে নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান। বৃহস্পতিবার এ মামলার আত্মপক্ষ সমর্থনে তারা এ দাবি জানান। একইদিনে মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩১ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক।
আদালত সূত্রে জানাগেছে, ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তারা আত্মপক্ষ সমর্থ করে নিজেদের নির্দোষ দাবি করেন। তারা সাফাই সাক্ষী দেবেন না বলেও জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার সাবেক পরিদর্শক শফিকুর রহমান বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বিচারক তানজিনা ইসমাঈল পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩১ অক্টোবর মামলার তারিখ নির্ধারণ করে দিয়েছেন।

সরকারি কৌঁসুলি আলী আসগর স্বপন জানিয়েছেন, শফিকুর রহমানসহ মোট ১২ জনের মধ্যে সাত জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী তারিখে যুক্তিতর্ক উপস্থাপন হবে।

উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। একই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দায়ের করে। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে চলতি বছরের ৩ অক্টোবর শাহদাতের স্ত্রীকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর ৫ অক্টোবর শাহাদাত আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে শাহাদাত ও তার স্ত্রী জেসমিন জামিনে রয়েছেন।

/আরজে/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের