সংখ্যালঘু নির্যাতনকারীরা ধর্ম ও মানবতার শত্রু: ইসলামী ছাত্রসেনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৩:৩৪আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৪:১১

সংখ্যালঘু নির্যাতনকারীরা ধর্ম ও মানবতার শত্রু: ইসলামী ছাত্রসেনা

সংখ্যালঘু নির্যাতনকারীদের ধর্ম ও মানবতার শত্রু বলে অভিহিত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তারা কথা জানায়।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনের আয়োজন করা হয়। এতে

বক্তারা বলেন, ‘ইসলাম মানবতার ধর্ম। প্রিয়নবী (সা.) শুধু মুসলিমদের জন্য নয়, তিনি সব ধর্মের মানুষের জন্য ধর্মীয় সহিষ্ণুতা প্রদর্শন করেছিলেন। বিদায় হজের ভাষণে তিনি আরবের অমুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা প্রদান এবং মুসলিমদের জন্য তাদের রক্ত হারাম করে  দিয়েছিলেন। মদিনা সনদের অসংখ্য ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বর্ণিত আছে। ইসলাম ব্যক্তি অপরাধের কারণে পুরো সম্প্রদায়কে দোষারোপ করা নিষিদ্ধ করেছে।’

তারা আরও বলেন, বর্তমানে যারা ইসলামের লেবাস পরে অমুসলিম সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে এবং তাদের ওপর অত্যাচার করছে তারা ইসলাম এবং মানবতার শত্রু।

মানববন্ধনে হিন্দু সমাজ এবং সাঁওতালদের ওপরে হামলার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ নুরুল হকের সভাপতিত্বে এ মানববন্ধনে আবু সুফিয়ান আবেদী, আব্দুল মতিন, আবুল মোমেন, আবুল কালাম আজাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক