কারখানায় গ্যাস লাইটার বিস্ফোরণে আহত আরও এক জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৬, ১২:১৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১২:১৮

ঢামেকে চিকিৎসাধীন আশুলিয়ায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকরা আশুলিয়ার কালার ম্যাচ বিডি লিমিটেডে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত রোকসানা আক্তার রকি মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেকের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন পার্থ শংকর দাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রোকসানা আক্তার রকির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। বেলা সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।’
মঙ্গলবার সাভারের আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে একটি কারখানায় লাগা আগুনে দগ্ধ হন শ্রমিকরা। এদের মধ্যে ২১ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোকসানা আক্তার রকি তাদের একজন ছিলেন। এখনও ২০ জন নারী শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসা ২১ রোগীর মধ্যে ৩৫ শতাংশ পোড়া নিয়ে আসা ১৪ বছরের আঁখি রাতেই মারা যান। বুধবার সকালে মারা যান রোকসানা আক্তার রকি এবং আরও একজন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। বাকি ১৮ জনের মধ্যে চার জন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র), চার জন এইচডিইউ (হাইডিপেনডেন্সি ইউনিট), চার জন অবজারভেশন ওয়ার্ডে ও সাত জন পোস্ট অপারেটিভ বিভাগে ভর্তি রয়েছেন।
/জেএ/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস