শাহজালাল বিমানবন্দরে ১২ লাখ টাকার সিগারেট আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৬, ১৬:৩৭আপডেট : ২৫ নভেম্বর ২০১৬, ১৬:৪১

আটককৃত সিগারেটসহ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ২৮ হাজার ৮শ’ শলাকা বিদেশি সিগারেট আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। আটককৃত সিগারেটগুলো লন্ডনের ‘ডানহিল’ ব্র্যান্ডের। শুক্রবার দুপুরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড গোডাউন’ থেকে এসব সিগারেট আটক করা হয়।
শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড গোডাউন’ থেকে দুটি ব্যাগেজ চিহ্নিত করে ডানহিল সিগারেটের ১৪৪টি কার্টন পাওয়া যায়।
আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। আটককৃত সিগারেটের প্যাকেটগুলোর গায়ে বাংলায় লেখা কোনও সতর্কীকরণ লেখা ছিল না।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, ‘সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) থেকে বাঁচতে এগুলো এভাবে আনা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরজে/এপিএইচ/

আরও পড়ুন:
না.গঞ্জ মহানগর আ.লীগের সভাপতি আনোয়ার হাসপাতালে
‘১০ বছরের বেশি হলেই গুলি করে মিয়ানমারের সেনারা’
ইউজিসি থাকছে না, `উচ্চশিক্ষা কমিশন' চূড়ান্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক