আমি নির্দোষ: আদালতে খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ১৬:১৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৯

আদালত প্রাঙ্গণে খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতে বলেন, ‘আমি নির্দোষ। ন্যায়বিচার চাই।’ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বকশিবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকা ৩ নম্বর বিশেষ জজ আদালতে আত্মপক্ষ সমর্থন করে এই দাবি জানান খালেদা জিয়া। আদালতের বিচারক আবু আহমেদ জমাদার আগামী ৮ ডিসেম্বর খালেদা জিয়াকে বক্তব্যের বাকি অংশ পড়ে শোনাতে নির্দেশ দেন।

এর আগে আসামিদের মামলার অভিযোগ পড়ে শোনান বিচারক আবু আহমেদ জমাদার। একইসঙ্গে ৩২ জন সাক্ষীর জবানবন্দিও পড়ে শোনান তিনি। এ সময় খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী হাজির করার অনুমতি চান।  

খালেদা জিয়া আদালতকে বলেন,  ‘মিথ্যা মামলায় বিরোধী দলের হাজার হাজার কর্মী এখন কারাবন্দি। আমার দলের চার লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ২৫ হাজারের মতো মামলা দেওয়া হয়েছে। নেতাকর্মীরা নির্যাতন ও হয়রানির ভয়ে ঘরে থাকতে পারছেন না।’

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করে দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ চার্জ গঠন করা হয়।

/এসআইটি/বিটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের