গারো সম্প্রদায়ের প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ২১:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২১:৫২

বাংলাদেশের গারো সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার রাজধানীর বনানী রাজউক মাঠে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব ‘ওয়ানগালা’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকায় বসবাসকারী গারোদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন নকমা প্রীতিসন পৌল মৃ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে গারোদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘দেশের সার্বিক উন্নয়ন আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এই উন্নয়নের ফসল ভোগ করার অধিকার দেশের জনগণের। এই উন্নয়নে আপনাদেরও অবদান রয়েছে। স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন বিভাগ ও পদে আপনাদের লোকজন চাকরি করছেন। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে। আগামীতে স্বাস্থ্য সেক্টরের বিভিন্ন পদের নিয়োগ কার্যক্রমে আপনাদের বিষয়টি বিশেষ বিবেচনা করা হবে।’
আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ শান্তি ও উন্নয়নের প্রতীক আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় আনবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জামায়াত-বিএনপির জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডের রাজনীতি দেশের জনগণ পছন্দ করে না। আওয়ামী লীগ সরকারের আমলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ নিজেদের প্রাপ্ত অধিকার ভোগ করতে পারে।’
অনুষ্ঠান সূত্রে জানা যায়,‘ওয়ানগালা’ ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। আদিবাসী গারোদের বিশ্বাস, শস্য দেবতা ‘মিশি সালজং’ পৃথিবীতে প্রথম ফসল দিয়েছিলেন এবং তিনি সারা বছর পরিমাণ মতো আলো-বাতাস, রোদ-বৃষ্টি দিয়ে ভাল শস্য ফলাতে সহায়তা করেন। তাই নতুন ফসল ঘরে তোলার সময় ‘মিশি সালজং’কে ধন্যবাদ জানাতে এই উৎসবের আয়োজন করে গারোরা। শস্য দেবতাকে উৎসর্গ না করে তারা কোনও খাদ্য ভোগ করে না।


/জেএ/এএআর/আপ-এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান