বিজয় র‌্যালিতে সাম্প্রদায়িকতা প্রতিহতের অঙ্গীকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:০৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৬:১৮

বিজয় র‌্যালি

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিতে সাম্প্রদায়িকতা প্রতিহতের অঙ্গীকার করেছেন আওয়ামী রীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। র‌্যালি পূর্ব সমাবেশে তিনি বলে, ‘বাঙালির বিশ্বাস ও আস্থার ঠিকানা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও আওয়ামী রীগের সভানেত্রীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িকতা। আমাদের সবাইকে আজকে শপথ নিতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করব।’

বিজয় দিবসের র‌্যালির আগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী রীগের শাহে আলম মুরাদ।  

র‌্যালিতে অংশ নেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতা-কর্মীরা। র‌্যালি উপলক্ষে নির্ধারিত স্থানে দুপুর থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা  ইউনিয়ন থেকে লোকজন জড়ো হতে শুরু করে। এসময় তাদের হাতে জাতীয় পতাকা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, শোভাযাত্রা, ট্রাক শোভাযাত্রা, বাদ্যযন্ত্র হাতে ছিল। র‌্যালিটি দুপুর ৩ টা ৫ মিনিটে শুরু হয়েছে। এটি ধানমণ্ডি ৩২ নম্বরে এসে শেষ হওয়ার কথা।

/পিএইচসি/এসটি/এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি