সলিমুল্লাহ মেডিক্যাল থেকে ভুয়া চিকিৎসক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৬

সলিমুল্লাহ মেডিক্যাল থেকে ভুয়া চিকিৎসক আটক

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তার নাম আব্দুল করিম।

হাসপাতাল ও কোতয়ালি থানা সূত্রে জানা গেছে, আব্দুল করিম পেশায় ডাক্তার না হলেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে থাকে। সে মূলত ডাক্তার সেজে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নির্ধারিত দুটি ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকগুলোর দালাল হিসেবে রাজধানীর হাসপাতালগুলো কাজ করে। তবে কোন দুটি ক্লিনিকে নিয়ে যায় তা প্রাথমিকভাবে জানা যায়নি।

একইভাবে শুক্রবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে ডাক্তার পরিচয় দিয়ে প্রবেশ করেন। রোগীদের ভালো চিকিৎসার কথা বলে বাইরের ক্লিনিকে চিকিৎসা নিতে বলায় আশেপাশে থাকা হাসপাতালের নিরাপত্তাকর্মী ও রোগীর স্বজনদের সন্দেহ হয়। আব্দুল করিম তার সঠিক পরিচয় দিতে না পারায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল করিমকে থানায় নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ডিউটি অফিসার এস আই শাহজাহান।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিজেকে ডাক্তার পরিচয়দানকারী একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কি উদ্দেশ্যে হাসপাতালে এসেছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে।

/আরজে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান