আশকোনার জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া চার বছরের শিশু সাবিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি তার মা জঙ্গি শাকিরার আত্মঘাতী বোমার স্প্রিন্টারের আঘাতে গুরুতর আহত হয়।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের জানান, বোমার স্প্রিন্টার শিশুটির মাথাসহ শরীরের বিভিন্নস্থানে বিদ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যাজুয়ালিটি বিভাগের ডিউটিরত চিকিৎসক আতাউর ইসলাম জানান, শিশুটির পেট, বুকসহ বিভিন্ন স্থানে বোমার স্প্রিন্টারের আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, আশকোনার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় শিশুটির মা শাকিরা আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটায়। তখন শাকিরার নিথর দেহ আশকোনা জঙ্গি আস্তানার সামনে পড়ে থাকতে দেখা যায়। শিশুটির বাবার নাম ইকবাল হোসেন।
ছবি: আমিনুল ইসলাম বাবু
- মা ও ভাইয়ের ডাকেই আত্মসমর্পণ মেজর জাহিদের স্ত্রী’র
- সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে এক নারী জঙ্গি: মনিরুল
/জেইউ/এআইবি/এমও/







