নবম ওয়েজ বোর্ড নিয়ে নোয়াবের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৬, ২১:০৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২১:০৯

নোয়াব প্রস্তাবিত নবম ওয়েজ বোর্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গত ১০ ডিসেম্বর  সংগঠনটির  বার্ষিক সাধারণ সভায় এই  উদ্বেগ প্রকাশ করা হয়।

এই প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াবের বৈঠকে  নবম ওয়েজবোর্ড  নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে নোয়াবের সভায় বলা হয়েছে, অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। মাত্র তিন বছরের মধ্যেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা কতটুকু যৌক্তিক, তা বিশ্লেষণের দাবি রাখে। ইতোপূর্বে কখনোই পাঁচ বছরের আগে নতুন ওয়েজবোর্ড ঘোষণা করা হয়নি। এছাড়া প্রতিবছরই মুদ্রাস্ফীতি সমন্বয় করার জন্য বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়। এ জন্য অন্তত পাঁচ বছরের আগে নবম ওয়েজবোর্ড গঠন গ্রহণযোগ্য নয়।

বৈঠকে বলা হয়,  অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ কতটুকু বাস্তবায়ন করা হয়েছে, সে বিষয়ে আগে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হোক। অনেক প্রতিষ্ঠান এখনও সপ্তম ওয়েজবোর্ডের রোয়েদাদই বাস্তবায়ন করেনি। অতীতের অভিজ্ঞতায় বলা যায়, সংবাদপত্রের কাঠামোগত ও অন্যান্য বেশ কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। এর আগে একাধিক ওয়েজবোর্ড ঘোষণার সময় এসব বিষয়ে আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি। ওয়েজবোর্ড গঠনের আগে আলোচনার ভিত্তিতে সেসব অমীমাংসিত বিষয় সমাধান করা জরুরি। এছাড়া, সংবাদপত্রশিল্প এখন বড় সংকটে রয়েছে। অনলাইন পোর্টালে  অনেক বিনিয়োগ করতে হচ্ছে। অন্যদিকে সরকারের ট্যাক্স ও ভ্যাট সমস্যা তো রয়েছেই। নোয়াব সব সময়েই আলোচনার মাধ্যমে পাঁচ বছর বিরতিতে কার্যকর ওয়েজবোর্ড গঠনের পক্ষে। বর্তমান সময়ে কোনও যুক্তিতেই সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড গঠন সমর্থনযোগ্য হতে পারে না।

বৈঠকে নোয়াবের সভাপতি মতিউর রহমান সংগঠনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। যার মধ্যে ‘শিল্পনীতি ২০১৫’ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন, বিজ্ঞাপনী সংস্থাগুলোর নেতাদের সঙ্গে নোয়াবের বৈঠক, অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন বিষয়ে নোয়াবের অবস্থান, দিনব্যাপী ভ্যাট-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন, তথ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত দুটি বৈঠকের আলোচনার বিষয়বস্তু  উল্লেখ্যযোগ্য।

সভায় উপস্থিত ছিলেন নোয়াব সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য তাসমিমা হোসেন, রিয়াজউদ্দীন আহমেদ, মাহ্‌ফুজ আনাম, এ এস এম শহীদুল্লাহ খান বাদল, তারিক সুজাত, এ এম এম বাহাউদ্দীন, আলতামাস কবীর, নঈম নিজাম, কাজী আনিস আহমেদ, দেওয়ান হানিফ মাহমুদ, শামসুর রহমান, এ এইচ এম মোয়াজ্জেম হোসেন ও মোজাম্মেল হক।

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান