রাজধানী থেকে রোলস রয়েস গাড়ি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৩:০৬

আটক রোলস রয়েলস রাজধানী থেকে মিথ্যা ঘোষণায় আনা উত্তর কোরিয়ার কূটনীতিকের দামি রোলস রয়েস ঘোস্ট মডেলের একটি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা। সোমবার কমলাপুরে শুল্ক গোয়েন্দা বন্দর থেকে গাড়িটি আটক করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল ইসলাম খান নিশ্চিত করেছেন

জানা গেছে, দীর্ঘদিন ধরে নজরদারির এক পর্যায়ে সোমবার সবার উপস্থিতিতে আইসিডি বন্দরে আনীত কন্টেইনারটি খোলা হয়। গাড়িটি ২০১৫ সালের সিলভার কালারের ঘোস্ট মডেলের।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মাইনুল ইসলাম খান বলেন, ‘এটা বিলাসবহুল গাড়ি। এটার সুযোগ সুবিধা অনেকটা বোয়িং বিমানের মতো। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আটক রোলস রয়েলস জানা যায়, গাড়িটি বিএমডব্লিউ এক্স-৫ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিলো। ৬৬০০ সিসির এই গাড়িটি অত্যন্ত বিলাসবহুল হিসেবে খ্যাতি রয়েছে। এই গাড়ি উত্তর কোরিয়ার বহিস্কৃত কূটনীতিক মি. হ্যান সন ইকের নামে আসে। তিনি ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রটারি হিসাবে কর্মরত ছিলেন।  সিগারেট চোরাচালানের দায়ে তাকে গত বছরের আগস্ট মাসে বাংলাদেশ থেকে বহিস্কার করা হয়।

গাড়িটির আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা। যার শুল্ককর প্রায় ২২ কোটি টাকা।  

এর আগে ২৭ কেজি স্বর্ণসহ উত্তর কোরিয়ার অপর কূটনীতিককে হাতেনাতে ধরা হয়।

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী