প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ সার্থক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ১৭:২৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:০৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি) জাতীয় তথ্য বাতায়নে প্রতিদিন ৩০ লাখ লোক তথ্য নেওয়ার জন্য প্রবেশ করেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল। তিনি বলেন,  ‘আমরা যে একটি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এটি তার বড় উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আজ সার্থক হয়েছে।’ রবিবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বিকাল পৌনে ৫টার দিকে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাবমেরিন ক্যাবল যখন আমাদের বিনে পয়সায় দিতে চেয়েছিল, তখন বলা হয়েছিল যে, আমাদের সব তথ্য চলে যাবে। কী অদ্ভুত চিন্তাভাবনা ছিল ওই সময়!’ এ সময় তিনি আরও বলেন, ‘যেকোনও কাজে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ আগে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তো, এখন তাদের সেই সমস্যায় পড়তে হয় না। এখন এই অনলাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে  বিদেশ যাওয়া, চাকরি ক্ষেত্রে দ্রুত অনলাইন সার্টিফিকেট পাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন দূতাবাস এখন QR কোড ব্যবহারে অনলাইন সার্টিফিকে যাচাই করে নিতে পারবে।’

আসাদুজ্জমান খাঁন কামাল জানান, ‘গত বছরের ২০ নভেম্বর কুমিল্লায় ও  চলতি বছরের ১ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে পুলিশ  অনলাইন ক্লিয়ারেন্স। চালুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে সাড়ে ৫ হাজার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে এই নাগরিক সেবার উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, pcc.police.gov.bd এই ঠিকানায় ক্লিক করে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা পাওয়া যাবে।

আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার।

/জেইউ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম