বাবা-মায়ের হাতে শিশু নির্যাতনের হার বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৭, ১৩:৫২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৩:৫৪

বাবা-মায়ের হাতে শিশু নির্যাতনের হার বেড়েছে

বাবা-মায়ের হাতে শিশু নির্যাতনের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করতে এ সভার আয়োজন করে। এ সভায় শিশু নির্যাতন বন্ধ করতে সরকার, পরিবারের কাছে ১২টি সুপারিশ করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।

তিনি বলেন, ‘দেশে ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে শিশু মৃত্যুহার কম ছিল। তবে এ সময়ে বাবা-মায়ের হাতে শিশু মৃত্যু বেড়েছে।’ 

এসব সুপারিশের মধ্যে রয়েছে, হত্যা-ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, নির্যাতিত শিশুর অভিভাবকের মামলা করা বা চালানোর সামর্থ নেই তাদের সরকারি সহায়তা করা,

শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শারীরিক শাস্তি বন্ধে থাকা বিধান কার্যকর করা, বাজেটে শিশুদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা, যৌন নির্যাতন প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা বিষয়ে সঠিকভাবে পাঠদান করাসহ ১২টি সুপারিশ।

 /আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম