তেজকুনি পাড়ায় কিশোর হত্যায় মামলা দায়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৭, ২২:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২২:০৮

আবদুল আজিজ রাজধানীর তেজকুনি পাড়ায় আবদুল আজিজ নামে এক কিশোরকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তেজগাঁও থানায় নিহতের মা শরীফা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মা মামলা  (নম্বর ২৮) দায়ের করেছেন। আসামিরা হলো- সায়মন, মনির ও জুয়েল। এরমধ্যে সায়মনকে প্রধান আসামি করা হয়েছে। এই তিন জনই বর্তমানে পুলিশের হাতে  আটক রয়েছে। এই মামলায় তাদের  গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে তেজকুনি পাড়া মডেল হাইস্কুলের সামনে কয়েকজন কিশোরের মধ্যে  হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে আবদুল আজিজকে প্রথমে ব্যাট দিয়ে পেটানো হয় ও পরে ছুরি দিয়ে আঘাত করা হয়।গুরুতর আহতাবস্থায় আজিজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া  হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আজিজের বাবার নাম আব্দুল বাছির, মা শরীফা বেগম। তারা তেজকুনি পাড়া রেলওয়ের বস্তিতে বসবাস করে। আজিজ কিছুদিন পড়াশুনা করলেও ৫-৬ বছর ধরে একটি ওয়ার্কশপে কাজ করতো।
আরজে/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের