ঢাকা কলেজে সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৩২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৭:৫১আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:৫৬

ঢামেকে চিকিৎসাধীন ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনায় আহত কাজল। ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছেন শিক্ষার্থীরা। আর উভয় মামলায় মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২২ জানুয়ারি) বিকালে নিউ মার্কেট থানায় এ মামলা দায়ের করেন দু’জন সাধারণ শিক্ষার্থী।

প্রথম মামলাটি বাদী হয়ে দায়ের করেন কলেজের শিক্ষার্থী ননী গোপাল দাস। এ মামলার নম্বর ১১। মামলায় আসামি করা হয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া রাজুসহ ৮০/৯০ জনকে। এ মামলার আসামিদের মধ্যে রাজুসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে, রাজুর সমর্থক শাহজালাল নামের এক শিক্ষার্থী ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হিরণ ভূঁইয়াসহ ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে দুইটি মামলার তথ্য নিশ্চিত করে বলেন, ‘পাল্টাপাল্টি মামলায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যুগ্ম-আহ্বায়ক ‘হিরণ গ্রুপে’র ওপর অতর্কিত হামলা করে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আহ্বায়ক ‘রাজু গ্রুপ’। এ সময় ছাত্রাবাসের কয়েকটি কক্ষে ভাঙচুর চালায় হামলাকারীরা। এছাড়া, সাতটি মোটরসাইকেলের আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হন।

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের