শিশু জিহাদ হত্যা মামলার রায় ২৬ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪২

শিশু জিহাদ

রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদ (৪)-এর মৃত্যুর ঘটনায় করা দায়ের করা হত্যা মামলার রায় হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। আজ বুধবার উভয়পক্ষের যুক্তি-তর্ক শেষে এ তারিখ নির্ধারণ করেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।
এই মামলার বাদীর আইনজীবী মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষ যুক্তি তর্ক উপস্থাপনের পর আজ আসামি পক্ষেরও যুক্তি-তর্ক শেষ হয়। এরপরেই রায়ের তারিখ ঘোষণা করেন বিচারক।
এ মামলার ছয় আসামি হচ্ছেন মেসার্স এসআর হাউজের প্রোপাইটার মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে নিহত হয় শিশু জিহাদ। এ ঘটনায় জিহাদের বাবা মো. নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান চলতি বছরের ৩১ মার্চ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ২৭ জনকে সাক্ষী করা হয়েছে।
/এসআইটি/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম