পাঁচ মাস পর ট্যাম্পাকোর তিন শ্রমিকের লাশ হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯

ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর (ছবি: সংগৃহীত) টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের প্রায় পাঁচ মাস পর তিন শ্রমিকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ায় বুধবার বিকেলে তিন শ্রমিকের লাশ পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়। টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, কিশোরগঞ্জের মৃত আব্বাস আলীর ছেলে রফিকুল ইসলাম, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শিবপুরের আবু তাহেরের ছেলে রিয়াজ হোসেন মুরাদ ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণখানিশাইল গ্রামের হাজী আব্দুল করিমের ছেলে রেদওয়ান আহমেদ। বিকেলে রফিকুল ইসলামের লাশ গ্রহণ করেন তার স্ত্রী নারগিস বেগম, রিয়াজ হোসেনের লাশ গ্রহণ করেন তার বাবা আবু তাহের ও রেদওয়ান আহমেদের লাশ গ্রহণ করেন তার ভাই সুফিয়ান আহমেদ।

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার  বলেন, ‘ডিএনএ রিপোর্ট পজেটিভ আসায় এই তিন লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানার জন্য ডিএনএ টেস্ট করা হয়।  ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতের পর বুধবার বিকেলে তিনজনের লাশ হস্তান্তর করা হয়। বাকি ছয় জনের লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান টঙ্গী থানার ওসি।

/আরজে/এআইবি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম